আন্তর্জাতিকএশিয়াসরকার
শ্রীলঙ্কায় আরও নয়জন নতুন মন্ত্রী নিয়োগ

শ্রীলঙ্কায় আরও নয়জন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
আজ শপথ নিয়েছেন তারা,পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, বন্দর ও বিচার বিভাগের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য তাদের নিয়োগ দেয়া হয়। আগের মন্ত্রিসভার পদত্যাগের পর নিয়োগ করা নতুন মন্ত্রীদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।প্রতিবেদন বলছে, নতুন করে ৯ মন্ত্রীর শপথের আগে যে চার সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁরা সবাই ক্ষমতাসীন দলের। গত সপ্তাহে ওই চারজন শপথ নেন। এরপর আজ নতুন করে নয়জন মন্ত্রীত্ব পেলেন।নতুন মন্ত্রীদের মধ্যে চারজন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনজন ক্ষমতাসীন দলের এবং বাকি দুজন প্রধান বিরোধী দলের সদস্য।
বাংলাটিভি/শহীদ



