খেলাধুলা
শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বীরের বেশে দেশে ফিরলেন বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরে বীরচিত সংবর্ধনায় সিক্ত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা। দুপুরে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের ফুলের মালা ও চ্যাম্পিয়ন লেখা উত্তরীয় পরিয়ে বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্বর্ণকন্যাদের বরণ করে নিতে হাজারো ফুটবলপ্রেমী জড় হয়েছিল বিমানবন্দরে।
সেখানে সংবাদ সম্মেলন না করলেও সাংবাদিকদের কাছে, আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যাশা করেন নারী দলের ফুটবলাররা। তাদের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বাংলার বাঘিনীরা।
বাংলা টিভি / বুলবুল



