টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাবে ১৬ কোটি টাকা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। সব দল মিলিয়ে মোট প্রাইজমানির পরিমাণ ৫.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।
এ আসরের চ্যাম্পিয়ন দলটি পাবে ১.৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ৮ কোটি টাকা।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই সুপার টুয়েলভ খেলা আট দলের প্রত্যেক দল পাবে ৭০ হাজার ডলার করে টাকায় ৭০ লাখ টাকা। এছাড়া প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে আলাদা প্রাইজমানি। একটি ম্যাচ জিততে পারলে সুপার টুয়েলভ পর্বের প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা করে।
প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও সমপরিমাণ ৪০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে দলগুলো। এই পর্বে ১২ ম্যাচে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার ডলার করে ।
বাংলা টিভি / বুলবুল



