Uncategorized

হজ্ব ও ওমরায় উঠে যাচ্ছে ৬৫ বছরের বয়সসীমা: ধর্ম প্রতিমন্ত্রী

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে হজ্ব ও ওমরাহ হজ্বের জন্য হজ্বযাত্রীদের ৬৫ বছরের যে বয়সসীমা তা আগামী বছর থেকে উঠে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সকালে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবগঠিত কমিটির সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। সকল বাঁধা পেরিয়ে আগামী বছর থেকে পূর্ণাঙ্গভাবে হজ অনুষ্ঠিত হবে আশা জানান জানান।

এ ছাড়া পূর্বে হজ্বযাত্রীর যে কোঠা ১ লাখ ২৭ হাজার ছিল তা এবার বেড়ে ১ লাখ ৪০ হাজার হতে পারে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button