ফের ব্যর্থ ব্যাটাররা, কিউইদের সামনে সহজ টার্গেট

ক্রাইস্টচার্চে আউটের মিছিল আর হার্ডহিটিংয়ের অভাবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো দলের কাছে এই লক্ষ্য মামুলিই।
ওপেনিংয়ে মিরাজ-শান্ত জুটি করে ১২ রান। মিরাজ ফেরেন ৫ রান করেই। ২৯ বলে ৩৩ রান করতে পেরেছেন শান্ত। দ্বিতীয় উইকেটে শান্ত-লিটন জুটি যোগ করে ৪১ রান। এরপর ১৬ বলে ১৫ রান করে মাইকেল ব্রেসওয়েলের শিকারে পরিণত হন লিটন। নবম ওভারের শেষ বলে দলীয় ৫৯ রানে আউট হন শান্ত। ইশ সুধির বলে মার্ক চাপম্যানকে ক্যাচ দেন তিনি।
সুবিধা করতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতও, তাঁর অবদান ৪ বলে ২। ছয়ে নামা ইয়াসির আলী রাব্বি ফিরেন ৯ বলে ৭ রান করে। ১৭তম ওভারে দলীয় ১০২ রানে বিদায় নেন ২৬ বলে ২৪ রান করা আফিফ। ১৮তম ওভারের শেষ বলে (দলীয় ১১০ রান) আউট হন সাত নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব। ব্যাট হাতে অধিনায়কের অবদান ১৬ বলে ১৬। শেষ দিকে নুরুল হাসান সোহান ১২ বলে ২ ছক্কা ও ১ চারে অপরাজিত ২৫ রান করলে বাংলাদেশের সংগ্রহটা ১৩৭-এ পৌঁছে।
বাংলা টিভি / হীরা



