খেলাধুলা

৭ বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল

বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসবে ভারত। আগামী ১ ডিসেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারত বাংলাদেশে আসবে । আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। এরপর প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠেয় হবে ঢাকার মিরপুরে।

ভারতের বাংলাদেশ সফর নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ম্যাচ আমাদের কিছু দারুণ প্রতিযোগিতা উপহার দিয়েছে এবং দু’ দেশের ভক্তরা আরেকটি স্মরণীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূচি নিশ্চিত করতে বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ভারতীয় দলকে বাংলাদেশে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

একনজরে ভারত-বাংলাদেশ ম্যাচের সফরসূচি

তারিখ সময়সূচি ভেন্যু
০৪ ডিসেম্বর ২০২২১ম ওয়ানডেশেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
৭ ডিসেম্বর ২০২২২য় ওয়ানডেশেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
১০ ডিসেম্বর ২০২২৩য় ওয়ানডেশেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
১৪-১৮ ডিসেম্বর ২০২২১ম টেস্টজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর ২০২২২য় টেস্টশেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর

সংশ্লিষ্ট খবর

Back to top button