খেলাধুলা

আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে সৌদি আরবের চমক

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছে টুর্নামেন্টের হট ফেভারিট দল আর্জেন্টিনা।

বিকেলে ‘সি’ এর ম্যাচে কাতারের লুসাইল স্টেডিয়ামে মাঠে নামে এই দু’দল। ম্যাচে ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। কিন্তু এরপর পাশাপাশি অফসাইডের কারণে দলের পরপর ৩টি গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

তবে বিরতি থেকে ফিরেই পর পর জোড়া গোল করে ম্যাচে লিড নেয় সৌদি আরব। খেলায় কয়েকবার আক্রমণ করলেও শেষপর্যন্ত ম্যারাডোনার উত্তরসূরিরা আর গোল করতে না পারায় ২-১ গোলে ম্যাচ জয় নিয়ে ইতিহাস রচনা করে সৌদি আরব।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button