খেলাধুলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় আর্জেন্টিনা

গ্রুপসেরা হতে হলে জিততেই হবে, এমন সমীকরণের সামনে থেকে আর্জেন্টিনা পোল্যান্ডের বিপক্ষে শুরুটা দুর্দান্তই করেছিল। শুরুর দশ মিনিটেই মেসির দুটো শট ঠেকাতে হয় পোলিশ গোলরক্ষক ভয়চেখ সজেসনিকে। এরপর পুরো প্রথমার্ধে ঠেকাতে হলো আরও ৫টি শট। ঠেকালেন লিওনেল মেসির পেনাল্টিও!

তবে সে গোলের অপেক্ষাটা আলবিসেলেস্তেদের বেশিক্ষণ করতে হয়নি । দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেন ম্যাক অ্যালিস্টার। বিরতির পর প্রথম আক্রমণেই ডান পাশ দিয়ে আক্রমণে ওঠা নাহুয়েল মলিনা নিচু ক্রস বাড়ান বক্সে। সেটা পোলিশ রক্ষণ বিপদমুক্ত করতে পারেনি। ফাঁকায় থাকা ম্যাক অ্যালিস্টার বুদ্ধিদীপ্ত এক শটে বলটা জালে জড়ান।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর ইউলিয়ান অ্যালভারেজের দারুণ দুটো গোলে জয় তুলে নিয়েছে ২-০ গোলে। তাতে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করে ফেলল আকাশি-সাদারা।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button