খেলাধুলা

১৫০ রানেই অলআউট বাংলাদেশ

ফলো অন এড়াতে বাংলাদেশকে করতে হতো ২০৪ রান। সে রানটা মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেনরা তুলতে পারবেন না, এমন একটা শঙ্কা ছিল আগের দিনের শেষেই। সে শঙ্কাটা সত্যি হয়েছে আজ। ১৩৩ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ শেষ দুই উইকেটে আজ সকালে তুলতে পারল ১৭ রান, অলআউট হলো ১৫০ রানে।

ভারতের বিপক্ষে দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছিল ২৭১ রানে পিছিয়ে থেকে। শঙ্কা ছিল ফলো অনে পড়ার। তৃতীয় দিনের শুরুতেই যখন নবম ব্যাটার হিসেবে ফিরে গেছেন এবাদত হোসেন, তখন সে শঙ্কাটা বাস্তবে রূপ নিতে চলেছে বলেই মনে হচ্ছিল।

দশম উইকেটের পতন ঘটে আর ছয় রান যোগ করার পরই। অক্ষর পাটেলকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে সীমানাছাড়া করতে চেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ব্যাটে বলে হয়নি, উইকেটরক্ষক ঋষভ পান্ত অনায়াসেই স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তাকে। ফলে মিরাজকে ফিরতে হয় ৮২ বলে ২৫ রান করে। আর ১৫০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button