অপরাধ

সংসদ এলাকায় ড্রোন,মুচলেকায় মুক্ত সাবেক এমপি পুত্র

পহেলা বৈশাখ উপলক্ষে মানিক অ্যাভিনিউ সড়কে আঁকা আল্পনার ছবি ও ভিডিও করতে গত ১৫ এপ্রিল স্পর্শকাতর এই এলাকায় ড্রোন উড়িয়ে বিপাকে পড়েছেন সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ (২৮)। শেরে বাংলা থানা পুলিশ তাকে আটক করে। পরে অবশ্য এ ঘটনায় নিজের ভুল স্বীকার করেন এবং পরবর্তীতে এ ঘটনা পরে হবে এমন মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

ড্রোন ওড়ানো প্রসঙ্গে মায়াজ বলেন,পহেলা বৈশাখ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আঁকা আলপনার একটি ভিডিওগ্রাফি ও ছবি তোলার জন্য তিনি পূর্ব অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ড্রোন ব্যবহার করে এবং এটি তার অনীচ্ছাকৃত ভুল। এলাকাটি রেস্ট্রিক্টেড এবং নিরাপত্তার স্বার্থে সচেতন থাকা উচিত ছিলো জানিয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

রেড জোনে ড্রোন উড্ডয়ন বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেঁজগাও ডিভিশনের মোহাম্মদপুর জোনের এডিসি মো. রওশানুল হক সৈকত বলেন, নিরাপত্তার জন্য পৃথিবীর সবদেশেই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে কঠোর বিধি-নিষেধ আছে। বাংলাদেশেও স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ।

এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তার জন্য জরুরি। বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন,প্রধানমন্ত্রীর কার্যালয়,বিমানবন্দর,চন্দ্রিমা উদ্যানসহ রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রোন ওড়ানো থেকে সবাইকে বিরত থাকা জানিয়ে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

উল্লেখ, দেশের আকাশে ড্রোন,রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম এবং রিমোট কন্ট্রোলড খেলনা বিমান ওড়াতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এসব ওড়ানো রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত;যা শাস্তিযোগ্য অপরাধ।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button