মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির বিষয়ে নজর রেখে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে, এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এসময় সরকারপ্রধান বলেন, মধ্যপ্রাচ্যে এখন যে বাস্তবতা তৈরি হচ্ছে সেদিকেও নজর রাখতে হবে। সেখানে চলমান যুদ্ধাবস্থা ও সংকট দীর্ঘমেয়াদি হলে তার প্রভাব মোকাবেলায় করণীয় ঠিক করতে হবে।
মন্ত্রিসভায় বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, আজকের মন্ত্রিসভায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের বেতন-ভাতা সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া বেশকিছু বিষয় মন্ত্রিসভাবে অবহিত ও নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলা টিভি / বুলবুল



