আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রে বার্তা পাঠায় ইসরাইল,‘সমর্থন পায়নি’

শুক্রবার ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে আগাম তথ্য পেলেও এই পরিকল্পনায় সমর্থন জানায়নি।

এ বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন সূত্র ও এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে  শুক্রবার সংবাদ সংস্হ জানিয়েছে, হামলা চালানোর আগে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল।

একাধিক সংবাদমাধ্যম ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সিএনএন এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা হামলার লক্ষ্য ছিল না।

ইসরায়েল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে জানায়, তারা আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাবে। এ বিষয়টি একজন নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ্য মার্কিন সামরিক কর্মকর্তা সিএনএনকে জানান।

‘আমরা এই হামলার সমর্থন দেইনি’, কর্মকর্তা যোগ করেন।

ইসরায়েলের এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

সিএনএনের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, এ হামলা বিশ্বের জন্য অতিবিপজ্জনক। এর ফলে ওই অঞ্চলটিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা বলেন, ইসরাইল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাইডেন প্রশাসনকে জানিয়েছিল যে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আঘাত (ইরানে) আসছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইসরাইলি কর্তৃপক্ষ ওয়াশিংটনকে আশ্বস্ত করেছিল যে, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না।

পেন্টাগনের ডিউটি ডেস্ক থেকে জানানো হয়, ‘আপাতত তাদের এ বিষয়ে কিছু জানানোর নেই।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি শহরে আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইসফাহান শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলে এই উদ্যোগ নেওয়া হয়।

এদিকে ইসরাইল শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানে ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে এমন খবরের পর তেহরান বলছে, তারা তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে ‘এখনো কোনো ক্ষেপণাস্ত্র হামলা’ হয়নি।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই।

বার্তা সংস্থা ফারস জানিয়েছে, ইরানের ইসফাহান শহরের কাছে অবস্থিত শেখারি সেনা বিমানঘাঁটির কাছে ‘তিনটি বিস্ফোরণের শব্দ’ শোনা গেছে।

এর আগে ইরান ইসরাইলে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার পর ইসরাইল সতর্ক করেছিল যে, তারা পাল্টা আঘাত করবে।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button