দেশবাংলা

টানা চারদিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়; জন জীবনে স্থবিরতা

টানা চারদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে চুয়াডাঙ্গায়। দিনদিন তীব্র থেকে তীব্রতর তাপদাহ বিরাজ করছে চুয়াডাঙ্গায়। গতকাল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ বেলা ৩টায় গতকালের রেকর্ড ভেঙে ৪১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

যা চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে জানা গেছে।তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি ও হিট স্ট্রোক এড়াতে চুয়াডাঙ্গায় মাইকিং করে জনগণকে সচেতন করছে জেলা ও উপজেলা প্রশাসন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button