মধ্য আফ্রিকায় ফেরি ডুবিতে ৫৮ জনের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরি ডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা এই ফেরিটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন।
শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, ফেরিডুবির পর লোকেরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন বা পানিতে ঝাঁপ দিচ্ছেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবির জেরে এমন বিপর্যয়ের ঘটনা অস্বাভাবিক নয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানায়, এইমাত্র যা ঘটেছে তা ছিল ভয়ঙ্কর। আমি এমন একটি পরিবারকে চিনি যারা এই ট্র্যাজেডিতে সাতজন আত্মীয়কে হারিয়েছে।
নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে বলেন, উদ্ধারকারীরা পানি থেকে ‘৫৮ জনের মৃতদেহ’ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, পানির নিচে থাকা মোট লোকের সংখ্যা আমরা জানি না।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



