সরকার
১৭৩ বাংলাদেশিকে ফেরত দিলো মিয়ানমার, তাদের সীমান্তরক্ষীরা যাবে কাল

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে যেতে, কারাভোগী ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার। গভীর সাগরে অবস্থানরত মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর ‘নেভাল শিপ চিন ডুইন’ জাহাজ থেকে বুধবার বাংলাদেশ নৌ বাহিনীর একটি জাহাজ এসব বাংলাদেশিদের নুনিয়ার ছড়া ঘাটে নিয়ে আসে।
বেলা ১টা ২০ মিনিটের দিকে তারা কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাটে এসে পৌঁছায়। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া, মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের ২৮৫ সদস্য ফেরত যাবে বৃহষ্পতিবার।
বাংলা টিভি / বুলবুল



