সরকার
রাষ্ট্রপতির কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন ‘স্মার্ট এনাইডি’ হস্তান্তর

বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বীর মুক্তিযোদ্ধা খচিত জাতীয় পরিচয়পত্র তাঁর নিকট হস্তান্তর করে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট নতুন স্মার্ট জাতীয় পরিচয় পত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
রাষ্ট্রপ্রধান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এই নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন,এটি বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। পরিচয়পত্র প্রদানকালে কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন নির্বাচন কমিশন সচিব।
বাংলা টিভি / বুলবুল



