সরকার

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী ভারত: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের ভিসা জটিলতা নিরসনের আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে  দ্বিপাক্ষীক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।তিনি বলেন,দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে।

সিমান্ত হত্যা বন্ধে সিমান্ত রক্ষীদের ভারত সতর্ক করবে বলেও জানান মন্ত্রী । এসময়  সহিংসতা ছাড়াই উপজেলা নির্বাচন শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে দাবী করে পররাষ্ট্রমন্ত্রী বলেন,নির্বাচন বর্জনে বিএনপির ডাকে সাড়া দেয়নি দেশের জনগন ।

এছাড়া তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে আগ্রহী বলেও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button