সরকার
যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জানিয়ে, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আশায় গুড়েবালি দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস উপলক্ষে, বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন, হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচন থেকে বাইরে থাকার পথ বেছে নেয়ায়, বিএনপির আকাশ সঙ্কুচিত হচ্ছে।
এসময় বিএনপি আরও শক্তিশালী হয়ে বিরোধী দলের দ্বায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন হাছান মাহমুদ। এছাড়া দেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
বাংলা টিভি / বুলবুল



