সরকার
ভিসানীতি নতুন কিছু নয়,স্বরাষ্টমন্ত্রীর মন্তব্য

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তবে বিজ্ঞপ্তি হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। সকালে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে, সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের পর, সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন,একটা বিষয় পরিষ্কার,মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর, নিষেধাজ্ঞা দিয়েছে।
এটা নতুন কিছু নয়। তবে বাংলাদেশের কাকে দেয়া হয়েছে তা পরিষ্কার নয়।
বাংলা টিভি / বুলবুল



