বাংলাদেশরাজনীতি

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ আগস্ট) এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

বিএনপি মহাসচিবের বরাতে দলটির মিডিয়া উইং থেকে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে আজকের বৈঠক সুন্দর হয়েছে।

শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দফতরে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাতে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

দেশব্যাপী গণআন্দোলনের মুখে দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা ছিলেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button