বাংলাদেশরাজনীতি

দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান বিএনপির

মহাসচিবের সংবাদ সম্মেলন

আজ দুপুর দুইটার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন না করলে দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঢাকায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে অন্তবর্তী সরকারের জন্য কারো নাম প্রস্তাব করা হয়নি। রাষ্ট্রপতির কাছ থেকে আহ্বান এলেই বিএনপি নাম পাঠাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষ থেকে মুহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

“ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তবে সর্বদলীয় ব্যাপারটাতে গুরুত্ব দিতে হবে,” যোগ করেন ফখরুল ইসলাম

আলমগীর।

তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করার তাগিদও দেন তিনি।

মহাসচিব জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পক্ষ থেকে দ্রুত দেশে ফিরে আসার অনুরোধ করা হয়েছে।

ব্রিফিংয়ে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলক হামলা, লুটপাট করছেন, তারা সেটা বন্ধ করুন। তারা কেউ আন্দোলনের লোক নন, বরং আন্দোলনের বিরোধীতাকারী।”

 

সংশ্লিষ্ট খবর

Back to top button