জাবি’তে নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ‘মুসলিম উম্মাহ গঠন: নতুন ইসলামি সভ্যতা বিনির্মাণের পূর্বশর্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের যৌথ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ফিলসোফি স্টুডেন্ট ইউনিয়নের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মুনির হোসেন তালুকদার এবং ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানি।
সেমিনারে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহকারি অধ্যাপক ও ফিলোসফি স্টুডেন্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়াম্যান মোহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, আজকে যে বিষয়ে সেমিনারটির আয়োজন করা হয়েছে, তা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তারা বলেন, যারা ইসলামকে অনুসরণ করে তারাই মুসলিম উম্মাহ। অর্থাৎ যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করে। আর যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করবে তারা অবশ্যই ঐক্যবদ্ধ জাতিতে পরিনত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ বিশ্বে মুসলমানদের মধ্যে অনৈক্য বিরাজ করছে। বিভেদ-বিভাজন আজ মুসলমানদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এ সময় বক্তারা আরও বলেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, সহিত্যকারে ইসলামী উম্মাহ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে তাহলেই কেবল নয়া ইসলামী সভ্যতা বিনির্মাণ সম্ভব। যেখানে থাকবেনা কোন সংঘাত, হানাহানি। যে সভ্যতায় কেবলই বিরাজ করবে শান্তি ও সমৃদ্ধি।
এসআর



