
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪০ সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে হলে দ্রুত পঞ্চবার্ষিকী পরিকল্পনা চুরান্ত করে বাস্তবায়নের উদ্দ্যোগ নিতে হবে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন থেকে সরকারের প্রতি এই তাগিদ দেয়া হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডাব্লিবিবি ট্রাস্ট) এই মানববন্ধনের আযোজন করে।
মাদক বিরোধী সংগঠন ‘প্রত্যাসা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরো অংশগ্রহন করেন এইড ফাউন্ডেশনের ইডি আমিনুল ইসলাম বাবুল, ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ এর প্রেজেক্ট ম্যানেজার ডালিয়া দাস, টিসিআরসির সদস্য সচিব মো. বজলুর রহমান,ডাব্লিউবিবি ট্রাস্ট এর শুভ কর্মকার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আবু রায়হান।
বাংলাটিভি/পাইক



