রাজনীতি

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারীর

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্ত নিরাপত্তা ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বুধবার (৩ জুন) যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তিনি জানতে চান, কীভাবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে দেশত্যাগ করতে সক্ষম হয়। সম্প্রতি শরীফ ওসমান হাদি হত্যার ঘটনাকে কেন্দ্র করেই তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ঘটনার তদন্তে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা নাটকীয়তা থাকা উচিত নয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি সতর্ক করেন, আলোচিত অন্যান্য মামলার মতো এ ঘটনাও যেন দীর্ঘসূত্রতায় না পড়ে।

সীমান্ত পরিদর্শনকালে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সীমান্তে প্রাণহানির ঘটনাগুলোর বিচার দাবি করেন। পাশাপাশি, সম্প্রতি বেনাপোল সীমান্তে কথিত ‘পুশ-ইন’ প্রচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেন।

সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব এলাকায় কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় মানুষ নানা ঝুঁকির মুখে পড়ে। সীমান্ত সুরক্ষা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ-কে আধুনিকায়ন, প্রয়োজনীয় সরঞ্জাম বৃদ্ধি এবং সদস্যদের সুযোগ-সুবিধা উন্নত করারও আহ্বান জানান।

এছাড়া, সীমান্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে তিনি এসব ঘটনার আন্তর্জাতিক পর্যায়ে বিচার দাবি করেন। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button