রাজনীতি

শেখ হাসিনার অধীনেই নির্বাচন আবারো জানালেন নাসিম

সংবিধান অনুযায়ী যথাসময়েই শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এদিকে, সকল অপরাধীদের নিয়ে বিএনপি জাতীয় ঐক্যের নেতৃত্ব দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

দুপুরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ সময়, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে- জানিয়ে, বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে দেশের সকল অপরাধীরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং তাদের নিয়েই জাতীয় ঐক্যের নেতৃত্ব দেয়ার চেষ্টা করছে দলটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button