
অনশ্চিত বিসিবি জিম্বাবুয়ে ম্যাচ, বৈরী আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এ ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন সৌম্য সরকার।
সোমবার সকাল থেকেই বৃষ্টির কারণে এখন পর্যন্ত অনশ্চিত আজকের খেলা।
চট্টগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে,আগামীকালও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
এখনও ম্যাচ অফিসিয়ালরা মাঠ পর্যবেক্ষণ করেননি। তবে আরো কিছু সময় দেখার পর মাঠ পর্যবেক্ষণে যাবেন তারা।
৩ নভেম্বর সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।
টেস্ট দলে সুযোগ পাওয়া আরিফুল হক ও নাজমুল হোসেন শান্ত আছেন প্রস্তুতি ম্যাচের দলে। এছাড়াও, নানা কর্মকাণ্ডে বিতর্কিত পেসার শাহাদাত হোসেন রাজিব সাড়ে তিন বছর পর সুযোগ পেয়েছেন বিসিবি’র কোন ম্যাচ খেলার।
||বাংলা টিভি অনলাইন||অনশ্চিত বিসিবি জিম্বাবুয়ে ম্যাচ||
বাংলাটিভি/এসএম/এবি



