ঋণ খেলাপিদের শাস্তির আওতায় আনা হবে: অর্থঅন্ত্রী

ঋণ খেলাপিদের শাস্তির আওতায় আনতে সরকার আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার বিকেলে, সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দিক নির্দেশনামূলক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
একইসঙ্গে ঋণ খেলাপিদের যারা সহায়তা করবে, তাদেরও আইনের আওততায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হলে ঋণ খেলাপির সংখ্যা কমে আসবে। এমনকি যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেয় না, সেটা আর করতে পারবে না বলেও জানান মুস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও বলেন, ‘ঋণখেলাপিরা সরকারি অথবা বেসরকারি যে ব্যাংকেরই হোক না কেন, যেখান থেকেই ঋণ গ্রহণ করুক এগুলো জনগণের টাকা। দেশের জনগণের টাকা বেহাত হোক বা ফেরত না আসুক এটা আমরা চাই না।’
তাই ঋণ খেলাপিদের শাস্তি নিশ্চিত করতে আইন করা হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আ হ ম মুস্তফা কামাল।
বাংলাটিভি/পাইক



