দুর্ঘটনাবাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরে গাছের সঙ্গে একটি মাইক্রোবাসের ধাক্কা লাগার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত তিনজন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। খাটিহাতা হাইওয়ে পুলিশ থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কে পাশে গাছে গিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে। এতে নারীসহ ৫ জন ঘটনাস্থলেই নিহত হন। আহত তিনজনের অবস্থা গুরুতর। নিহতরা হলনে, ঢাকার দক্ষণি খলিগাঁওয়রে বাসন্দিা হাসানুজ্জামান (৬১), একই এলাকার পরশ কান্তি (৩৩), অপু আহমদে (২৫), রজিন সালহেীন (৩০) ও অপু আহমদেরে স্ত্রী ঝুমুর (২০)। তাঁরা একটি কোম্পানির কর্মী। বনভোজন উপলক্ষে মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় গাড়িটিতে ৮ জন যাত্রী ছিলেন।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button