
।।সুমন পাইক।।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের হামলায় যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ আহত হওয়ার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মনববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানূয়ারি) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়। বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি রাহুল রাহা, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আমীন আল রশীদ, বিএফইউজের সদস্য শেখ মামুন অর রশিদ, ডি আর ইউ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিডিজে এর সাধারণ সম্পাদক শেখ জামাল, সহসভাপতি রিশান নসরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুব সৈকত, সাংবাদিক নেতা মানিক লাল ঘোষসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বরিশালে ফটো সাংবাদিক শামীম আহমেদের ওপর হামলাকারী কারারক্ষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তা না হলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলেও হুশিয়ার করা হয়অ
উল্লেহখ্য, (১২ জানুয়ারি) শনিবার বিকালে বরিশাল কেন্দ্রীয় কারা ফটকে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো অফিসের ফটো সাংবাদিক শামীম আহম্মেদকে মারধর করেন কারারক্ষীরা।
বাংলাটিভি/পাইক



