আইন-বিচারবাংলাদেশ

অসুস্থতার কারণে আদালতে হাজির হননি খালেদা

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অস্থায়ী বকশীবাজার আলিয়া মাদ্রাসার আদালতে উপস্থিত থাকার কথা থাকলেও ,অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হননি।

বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে শুনানির সময় বুধবার (১৬ জানুয়ারি) রাষ্ট্র পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল একথা বলেন। তিনি জানান,খালেদার পায়ে ফোড়া হয়েছে।
এদিকে আদালত সূত্র জানিয়েছে, যেহেতু খালেদা জিয়া নিয়মিত আদালতে হাজির হতে পারছেন না। তাই এই মামলাটিও বকশিবাজার থেকে কারা আদালতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আদালত শুরুতেই মোশাররফ হোসেন কাজল বলেন, মামলাটি দীর্ঘদিন চার্জ শুনানি জন্য রয়েছে। এখন মামলাটি সম্পুর্ন শুনানির জন্য প্রস্তুত রয়েছে। খালেদা জিয়া না আসলেও অন্যান্য আসামি পক্ষের চার্জ শুনানি অনুরোধ জানান তিনি।
অপর দিকে, আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, চার্জ শুনানির জন্য প্রত্যকে আসামি উপস্থিত থাকা দরকার রয়েছে। একজন অনুপস্থিত থাকলে চার্জ শুনানি করা যায়না। খালেদা জিয়া অসুস্থ রয়েছেন উনার সুস্থ হলে আদালত উপস্থিত হবেন। এজন্য সময়ের আবেদন জানান।
এর আগে, একই আদালত গত ১০ জানুয়ারি প্রডাকশনে ওয়ারেন্ট জারির আদেশ দেন। আজও উপস্থিত না হওয়ায় খালেদার জিয়ার পক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য আছে।

খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুদ আহমেদ তালুকদার, জয়নুল আবেদীন মেসবাহ, তাহেরুল ইসলাম, আকরাম হোসেন, আব্দুল হান্নান ভূঁইয়া প্রমুখ। অপরদিকে, রাষ্ট্রের উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন কাজলসহ আরও অনেকেই।
গত ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদি হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে মামলাটি তদন্ত করে জোট সরকারের প্রভাবশালী ৯ প্রাক্তন মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন।
অপর আসামিদের মধ্যে রয়েছেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) প্রাক্তন চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, সাবেক মন্ত্রী কর্নেল আকবর হোসেনের (প্রয়াত) স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, প্রাক্তন নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) প্রাক্তন সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ এবং গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লি. (গ্যাটকো) এর পরিচালক শাহজাহান এম হাসিব, প্রাক্তন মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রাক্তন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button