অপরাধবাংলাদেশ

নাটোরে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

।। মেহেদী হাসান বাবু।।
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৬৫ বোতল ফেনসিডিলসহ ফারুক ও ইব্রাহিম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব । এ সময় তাদের হেফাজত থেকে একটি পিকআপভ্যানও জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এই অভিযান চালানো হয়।

র্যা ব -৫, রাজশাহীর সিপিসি-২,নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এসপি আজমল হোসেন জানান, নাটোর সদরের বনবেলঘড়িয়া বাইপাসে চেক পোষ্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে বিভিন্ন গাড়ি তল্লাশিকালে একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হলে তল্লাশি করে এর ভেতর থেকে ৯৬৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় ফারুক ও ইব্রাহিমকে মাদক বহনের দায়ে আটক করে এবং পিকআপটি জব্দ করা হয় । পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ফারুক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাঘা দুর্গাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং ইব্রাহিম একই জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের আমির উল্লাহ ছেলে।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button