অন্যান্যবাংলাদেশ

দাম কমছে ইন্টারনেটের: প্রতিমন্ত্রী

নতুন বছরেই দাম কমানো হচ্ছেই ইন্টারনেটের দাম। ইতোমধ্যে ইন্টারনেটের সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এমন তথ্যই জানিয়েছেন টানা তৃতীয়বারের তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব নেওয়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে পোষ্টে লেখেন, ‘ইন্টারনেটের দাম কমছে! কিছু দিন আগে ইন্টারনেটের সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। নতুন করে ইন্টারন্যাশনাল টেরিসট্রিয়াল কেবল (আইটিসি), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটর (আইআইজি)ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন লাইসেন্সের (এনটিটিএন) ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করায় ইন্টারনেট সেবার দাম কমবে কমবে বলে আশা করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে পলক আরও লিখেছেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয়কে, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’

বাংলাটিভি/কায়েস

সংশ্লিষ্ট খবর

Back to top button