অপরাধবাংলাদেশ

সৌদি থেকে ১২৮ নির্যাতিত গৃহকর্মী দেশে ফেরৎ

সৌদি আরব থেকে ‘শারীরিক ও মানসিক নির্যাতনের’ শিকার হয়ে অন্তত ১২৮ বাংলাদেশি শ্রমিক গতরাতে (২০ জানুয়ারি) দেশে ফিরেছেন। তাদের অধিকাংশই গৃহকর্মী।

বিমানবন্দর ইমিগ্রেশনের একটি সূত্র জানায়, ফেরত আসা শ্রমিকদের মধ্যে ২০ বছর বয়সী কম বয়সের তিন নারী শ্রমিক শারীরিক এবং মানসিকভাবে এতোটাই দুর্বল যে তাদেরকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এ রেফার করেছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক কর্মকর্তা বলেন, “একজন নারী শ্রমিক এতোটাই দুর্বল যে তিনি একটি কথাও বলতে পারছেন না।”
গতরাত ১০টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ফিরে আসেন বলেও জানান তিনি।
ব্যুরোর প্রবাসী কল্যাণ ডেস্ক এবং বিআরএসি মাইগ্রেশন প্রোগ্রামের তত্ত্বাবধানে দুর্বল তিন নারী শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিআরএসি মাইগ্রেশন প্রোগ্রামের মতে, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে প্রায় দেড় হাজার নারী গত বছর সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
ব্যুরোর এক কর্মকর্তার আরও জানান যে প্রবাসী পুরুষ শ্রমিকদেরও অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ,রেসিডেন্সি পারমিট থাকা সত্ত্বেও সৌদি পুলিশ তাদেরকে আটক করে এবং দেশে ফেরত পাঠায়।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button