আইন-বিচারবাংলাদেশ

বন খেকো ওসমান গনির ১২ বছরের সাজা বহাল

আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক বন কর্মকর্তা ওসমান গনির ১২ বছরের সাজা বহাল রেখেছে আপিল বিভাগ। মঙ্গলবার সকালে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ, তার আপিল খারিজ করে সাজা বহাল রাখে।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান জানান,আসামি ওসমান গণির করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে আগের সাজার রায়ই বহাল থাকলো।

২০০৮ সালের ৫ই জুন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের দায়ে ওসমান গনিকে ১২ বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন বিচারক। আর স্বামীকে ‘দুর্নীতিতে সহযোগিতা’ করার দায়ে ওসমান গণির স্ত্রী মহসিন আরা গণিকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

২০১৫ সালে হাইকোর্ট ওসমান গনির নিম্ন আদালতের দেয়া সাজা বহাল রাখে। ওই রায়ের বিরুদ্ধে ওসমান গনি আপিল বিভাগে আইনি লড়াইয়েও হেরে গেলেন। ২০০৭ সালের ১৬ই জুন ওসমান গনিকে সম্পদের হিসাব জমা দেয়ার নোটিশ দেয় দুদক। ২৬শে জুলাই স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দেন ওসমান গনি।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button