অন্যান্যবাংলাদেশ

দুর্নীতির সুযোগ দেয়া হবে না:অর্থমন্ত্রী

কাউকে দুর্নীতির সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঘুষ-দুর্নীতি নিয়ে সচেতনতা বাড়াতে আলেম ওলামাদের ভূমিকা রাখান আহ্বান জানিয়েছেন তিনি।

সকালে রাজধানীর মহাখালীতে গাউসুল আজম কমপ্লেক্সে জমিয়াতুল মেদার্রেছীনের এক অনুষ্ঠানে আলেম-ওলাদের প্রতি তিনি এ আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির এই অবস্থান একদিনে তৈরি হয়নি। সবার সহযোগিতা ছাড়া অর্থনীতির এই অবস্থানে যাওয়া সম্ভব ছিল না।
অর্থমন্ত্রী এ সময় ঘুষের বিপক্ষে আবস্থান নেবার আহ্বান জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দুর্নিতী মুক্ত হবে বাংলাদেশ, জিরো টলারেন্স। সুতরাং আমরা কেন একটু ধৈর্য ধরে, একটু অপেক্ষা করি; তাহলে আমাদের কাজটা ঘুষ ছাড়াই হবে; দুর্নীতি মুক্ত ভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমার অনুরোধ থাকলো ঘুষ-দুর্নীতির বিপক্ষে আপনারা অবস্থান নেবেন। আমরা জঞ্জাল মুক্ত দেখতে চাই বাংলাদেশকে।’
অর্থমন্ত্রী বলেন, আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলেই জাহান্নামে যেতে হবে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দু’দিন দেরি হলেও আমরা ঘুষ দেবো না।
প্রধানমন্ত্রী ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন বলেও জানান অর্থমন্ত্রী।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button