অন্যান্যবাংলাদেশ

নৌবাহিনী প্রধান হিসেবে আওরঙ্গজেব চৌধুরীর আনুষ্ঠাকিভাবে দায়িত্ব গ্রহণ

আনুষ্ঠাকিভাবে দায়িত্ব গ্রহণ করেছেন,নৌবাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।এ উপলক্ষ্যে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এডমিরাল ব্যাজ পরানো হয়।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে এডমিরাল ব্যাজ পরিয়ে দেন। পরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর, ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন নৌপ্রধান ।
গত ২০শে জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে জানানো হয়, আওরঙ্গজেব চৌধুরী নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে আগামী ২৬শে জানুয়ারি ২০১৯ অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই সময় থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন (২০১৮) অনুযায়ী আগামী ২০২০ সালের ২৫শে জুলাই অপরাহ্ন পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হল। এর আগে, আবু মোজাফফর মোহাম্মদ মহিউদ্দীন আওরঙ্গজেব চৌধুরী বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮শে সেপ্টেম্বর ফেনী জেলার ছাগলনাইয়া জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালের জুনে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদেন তিনি। চাকরি জীবনে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। শনিবার আওরঙ্গজেব চৌধুরী বিদায়ী নৌ প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button