দেশবাংলা
বাস চলাচলের দাবিতে মেহেরপুরে মানব বন্ধন

|| আকতারুজ্জামান ||
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় দেড় বছর ধরে লোকাল বাস সরাসরি চলচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। অনতিবিলম্বে সরাসরি বাস চলাচলের দাবিতে মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে আজ বুধবার মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। এতে একাত্মতা প্রকাশ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বক্তব্য রাখেন গাংনী বাজার কমিটি সভাপতি মাহবুবুর রহমান স্বপন, প্রভাষক আবু সায়েম পল্টু ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বাংলাটিভি/প্রিন্স



