নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

শেষ পর্যন্ত স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের কাছে ৮৮ রানে হেরেছে টাইগাররা।
৩৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরির পরও ২৪২ রানে অলআউট হয় বাংলাদেশ।
বড় রান তাড়ায় প্রথম ওভারেই ফেরেন তামিম ও সৌম্য। দুজনকেই শুন্য রানে ফেরান সাউদি। এক ওভার পরেই এই পেইসারের শিকার লিটন। মুশফিক ১৭ ও মাহমুদুল্লাহ করেন ১৬ রান।
তবে ব্যতিক্রম ছিলেন সাব্বির। ফিফটির পর তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরআগে, হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় টাইগাররা। পঞ্চম ওভারেই কলিন মানরোকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মাশরাফী।
টানা দুই সেঞ্চুরি পাওয়া মার্টিন গাপটিলকে দলীয় ৫৯ রানে ফেরান সাইফুদ্দিন। এরপর তৃতীয় উইকেটে ৯২ রানের পার্টনারশিপ টেইলর ও হেনরি নিকোলসের।
বাংলাটিভি/রাজু



