চকবাজার ট্রাজেডির আহতদের দেখতে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিতে আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেলের বার্ন ই্উনিটে পৌঁছান। বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের সার্বিক খোঁজ-খবর নেন তিনি। এসময় রোগীদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত,গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সেদিন সারা রাত জেগে থেকে প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন সরকার প্রধান।
পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এছাড়া, পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।
বাংলাটিভি/রাজ



