খেলাধুলা
প্রস্তুতি ম্যাচে চার ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ৪১১

টেস্ট সিরিজের আগে, রানে ফিরেছে টাইগার ব্যাটসম্যানরা। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪১১ রান।
লিংকনে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন, দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। দুজনের দাপুটে ব্যাটিংয়ে শত রানের জুটি বাংলাদেশের।
কোবার্নের বলে তামিম ইকবাল ব্যক্তিগত ৪৫ রানে ক্যাচ দিয়ে ফিরলে, ১১৩ রানের জুটি ভাঙে। এর পরই ব্যক্তিগত ৬৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন, আরেক ওপেনার সাদমান।
অর্ধশতক পেয়েছেন, মাহদুদুল্লাহ, মেহেদি মিরাজ ও লিটন দাস। এই তিনজন-সহ সৌম্য সরকার অবসর নেন। সৌম্য করেন, ৪১ রান। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, ২৮ ফেব্রুয়ারি।
বাংলাটিভি/রাজু



