আন্তর্জাতিক

অস্কারের ৯১তম আসর

৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে গ্রিনবুক। রোমা ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন আলফানসো কুয়ারন।

বোহেমিয়ান র‌্যাপসডি সিনেমার জন্য সেরা অভিনেতা রামি মালেক আর দ্য ফেভারেট ছবির জন্য সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন অলিভিয়া কোলম্যান।

বিদেশি ভাষায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে মেক্সিকোর ছবি ‘রোমা’। গ্রিনবুক চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেলেন মাহেরশালা আলী আর ইফ বিয়েল স্ট্রিট কুড টক ছবির জন্য সেরা পাশ্ব অভিনেত্রী হয়েছে রেজিনা কিং।

এছাড়া সেরা অ্যানিমেটেড সিনেমার অস্কার জিতেছে স্পাইডার ম্যান- ইনটু দ্য স্পাইডার ভার্স ছবিটি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button