বিএনপি চাইলে সংসদের ভেতরে বাহিরে আন্দোলন করতে পারে: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর চা চক্রের আহ্বান প্রত্যাখ্যান, বিএনপির নেতিবাচক রাজনীতির ধারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি সংখ্যায় কম হলেও সংসদে তাদের জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেখান থেকেও তারা আন্দোলন গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, বিএনপি এখন খাদের কিনারে, তারা খাদেই পতিত হবে। আটজন মিলেও সংসদে যদি জোরালোভাবে যুক্তি তর্কে দিয়ে তারা বলে, আমার মনে হয় তারা সংসদেই আন্দোলন গড়ে তুলতে পারে।
এসময় ডাকসু নির্বাচন নিয়ে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অতীতেও বিভিন্ন হলেও ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ওবায়দুল কাদের বলেন, গত ২৮ বছর ধরে ডাকসু নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
বাংলাটিভি/কায়েস



