দেশবাংলা

“ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুরের” আহ্বায়ক কমিটি গঠন

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা কল্যাণপুর Configure Sadhona (2nd floor) এক সভা অনুষ্ঠিত হয়।

মোঃ হারুন-অর রশিদ (সাবেক ভিপি কেপিআই) এর সভাপতিত্বে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সকল পেশার ইঞ্জিনিয়ারের সর্ব সম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে মোঃ হারুন-অর রশিদ (সাবেক ভিপি কেপিআই) কে আহ্বায়ক এবং ইন্জিঃ ইলিয়াস হোসেন কে সদস্য সচিব করা হয়।

51188933 394528064638399 1025633053503913984 n

কমিটির অন্যদের মধ্যে ৫ জনকে যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মিজানুর রহমান, মোঃ শামসুজ্জামান বাবুল, মসিউর রহমান। যুগ্ম সদস্য সচিব কাওসার আহম্মেদ লেলিন, অর্থ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দপ্তর সম্পাদক সরোয়ার জাহান সাগর, প্রচার সম্পাদক সাকিল আহমেদ রাজা এবং দৌলতপুর থানার ১৪ ইউনিয়নের ১৪ জনকে সদস্য করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে বড় সেমিনার করে কেন্দ্রীয় কমিটি গঠন করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button