অন্যান্যদেশবাংলা

মঙ্গলবার শুরু হচ্ছে ‘ডিআরএমসি এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল’

|| প্রিন্স ||
রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আগামীকাল ৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শুরু হতে যাচ্ছে ২ দিন দিনব্যাপী ‘ডিআরএমসি এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল- ২০১৯।’

মঙ্গলবার সকাল ৯টায় মোহাম্মদপুরে ডিআরএমসির অডিটরিয়ামে ২ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবাল।

ডিআরএমসি আইটি ক্লাব আয়োজিত এ কার্নিভালের প্রথম দিনে থাকবে লাইভ ওয়েবসাইট ক্রিয়েটিং, আইটি অলিম্পিয়াড, কুইজ কমপিটিশন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, আইডিয়া পিচিং, পিসি গেমিং ইত্যাদি।

আর দ্বিতীয় দিন বুধবার থাকবে, রোরো রেস, ফান ফ্যাক্টরি/ভিআর গেম, ওয়েব ডিজাইন, মোবাইল গেমিং,  প্রজেক্ট ডিসপ্লে, টেক এক্সটেমপোর স্পিচ, রোবো সকার,  পিসি গেমিং, রোবো এক্সপো, টেক কসপ্লে, ক্যাপচার অ্যান্ড উইন ইত্যাদি। এছাড়াও দ্বিতীয় দিন আরো থাকবে আইসিটি খাত নিয়ে ক্যারিয়ার টক, প্যানেল ডিসকাশন, সেমিনার এবং ফটোগ্রাফি ওয়ার্কশপ।

এর মধ্যে বেশ কিছু ইভেন্টে অংশ নিতে অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি স্পট রেজিস্ট্রেশনের সুযোগও থাকছে।

৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ও ৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্নিভাল চলবে। এটি সবার জন্য উন্মুক্ত।

বুধবার বিকাল ৩টায় কার্নিভাল এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
‘ডিআরএমসি এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল ২০১৯’ এর সম্পর্কে বিস্তারিত জানতে। https://www.facebook.com/events/442215502984347/

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button