অন্যান্যদেশবাংলা

প্রশ্নপত্রে ত্রুটি; যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা স্থগিত

।। ফয়জুল হক ।।

প্রশ্নপত্রে ত্রুটি থাকার কারণে যশোর বোর্ডের সবকটি কেন্দ্রে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক (আইসিটি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার ১২ই ফেব্রুয়ারী এসএসসি পরীক্ষার নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী সকাল ১০টায় সারা দেশের সাথে একযোগে বোর্ডের বিভিন্ন কেন্দ্রে ২০১৯ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়। সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষা শুরুর ১০ মিনিট পরেই পরিক্ষার্থীদের মাঝে বহুনির্বচনী প্রশ্নপত্র নিয়ে শুরু হয় গোলযোগ। পরে কক্ষ পর্যবেক্ষকদের কাছে পরিক্ষার্থীরা অভিযোগ করে বলে, তাদের বহু নির্বাচনী প্রশ্ন (ঘ সেট) প্রথম ১২টি প্রশ্ন তাদের নির্দিষ্ট বিষয় সংশ্লিষ্ট থাকলেও বকি ১৩টি প্রশ্ন সংশ্লিষ্ট বিষয়ের বাইরের।

এসময় সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সচিবের নির্দেশক্রমে ঐ কেন্দ্রের ক,খ এবং গ সেট প্রশ্নপ্রাপ্ত পরিক্ষার্থীদের পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা নির্দেশ দেন, এবং ঘ সেটপ্রাপ্ত পরিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের নির্দিষ্ট আসনে বসার অনুরোধ করেন। বেলা ১১.৩০টায় যশোর বোর্ডের নির্দেশ অনুযায়ী সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন আজকের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে ঘোষনা দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button