
আন্দোলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শোচনীয় ব্যর্থতা ঢাকতে বিএনপি ঐক্যফ্রন্ট অবান্তর অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এ ছাড়া বিএনপি নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করছে তা তদন্ত করে দেখতে পারে, এ নিয়ে সরকারের কোন মাথাব্যাথা নেই বলেও জানান তিনি। সকালে রাজধানীর কাওলায় উন্নয়ন কজের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সকালে রাজধানীর কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, নানা প্রতিকূলতা কাটিয়ে দেশের সার্বিক উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ২০ শতাংশের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় বিএনপি ও ঐক্যফ্রন্টের কঠোর সমালোচনাও করেন আওয়ামী লীগ অন্যতম এই নেতা।
নির্বাচনে অনিয়মের যে অভিযোগ তারা করছে তা তদন্ত করে দেখতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
বাংলাটিভি/প্রিন্স



