অন্যান্যদেশবাংলা

বিশ্ব ইজতেমা নিয়ে বিশৃঙ্খলা বা অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থার হুশিয়ারী স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব ইজতেমায় যেন কোনো বিশৃ্ঙ্খলা সৃষ্টি না হয়,সে জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিদের মুরব্বিদের দুই পক্ষের মধ্যে যে বিরোধ ছিল, তা মিটে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এখন যদি কেউ বিশৃঙ্খলা বা অপপ্রচারের চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর পৌরসভা মাঠে ‘বিশ্ব ইজতেমা-২০১৯’ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

তাবলিগের সা’দপন্থী ও সা’দবিরোধী উভয় পক্ষের মুরব্বিদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘ইজতেমায় যে দল বিশৃঙ্খলা সৃষ্টি করবে,তাদের জবাবদিহি করতে হবে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন,আপনাদের কোনো সদস্য যেন গুজব ছড়াতে না পারে কিংবা অপপ্রচারমূলক ভিডিও না প্রকাশ করে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী তাগলিগের দুইপক্ষের মতবিরোধ বিষয়ে বিস্তারিত শোনেন এবং ইজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে পানি,বিদ্যুৎ,বিআরটিএ,ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মন্ত্রী বলেন,আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি ৪দিন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কারা আগে ঢুকবেন এবং কারা পরে ঢুকবেন,সেটি আপনারা ঠিক করে প্রশাসনেক জানাবেন। কারণ ইতোমধ্য যে দশ শর্ত ছিল,যে সমঝোতা চুক্তি করেছেন,এবং তা আপনারা মেনে নিয়েছেন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button