
আগামীকাল শুক্রবার আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে ইজতেমার মুল আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হবে ইজতেমা।
ইজতেমা উপলক্ষ্যে মুসুল্লীরা এরই মধ্যে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইজতেমা ময়দান ও এর আশপাশ এলাকা। এতে যোগ দিয়েছেন বিদেশি মেহমানরাও।
ইজতেমার বিবাদমান দুই গ্রুপের সম্মতিতে এবারের ৫৪ তম ইজতেমা দুই দিন করে চারদিন করার সিদ্ধান্ত নেয়া হয়।
ইজতেমায় আগত মুসুল্লীদের নিরাপত্তায় নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে, আকাশ, নৌ, স্থলপথ ছাড়াও ইজতেমায় প্রবেশের প্রতিটি সড়কে ক্লোজ সার্কিট ক্যামেরা ও পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, বিশ্ব ইজতেমা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ইজতেমা ময়দানের নিরাপত্তা সংক্রান্ত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এবারের ইজতেমায় নিরাপত্তা রক্ষায় সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অন্যবারের তুলনায় অনেক বেশি থাকবে।
এছাড়াও কোনধরনের বিশৃঙ্খলার জন্য ইজতেমায় অংশ নেয়া দুই পক্ষই দেশ ও জাতির কাছে সমানভাবে দায়বদ্ধ বলেও জানান। সেই সঙ্গে, বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কোনধরনের গুজবে কান না দেবার আহ্বানও জানান র্যাব মহাপরিচালক।
বাংলাটিভি/রাজ



