অপরাধদুর্ঘটনাদেশবাংলা

হবিগঞ্জের মাধবপুরে ছোট ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই খুন

হবিগঞ্জের মাধবপুরে ছোট ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই এরশাদ আলী (৫০) খুন হয়েছেন। উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ১১টার দিকে বাড়ির উঠানে মাটি ফেলানোকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছোট ভাই বাচ্চু মিয়ার বাকবিতন্ডা হয়। এতে প্রতিবাদ করলে ছোট ভাই বাচ্চু মিয়া বড় ভাই এরশাদ আলীর বুকে বল্লম দিয়ে আঘাত করে বাচ্চু মিয়া।

বল্লমের আঘাতে এরশাদ আলী গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন আজ বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৈষ্ঠবপুর গ্রামের মর্তুজ মিয়ার বড় ছেলে এরশাদ আলী দীর্ঘদিন ব্রুনাই ও ছোট ছেলে বাচ্চু মিয়া সৌদি আরবে থাকত। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে বাড়ির উঠানে বাচ্চু মিয়া মাটি ফেলতে গেলে তার বৃদ্ধ বাবা মতুর্জ আলী বাধা দেয়। এ নিয়ে বাবা ও বড় ছেলে এরশাদ আলীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়, ছোট ভাই বাচ্চু মিয়া এরশাদ আলীকে নিবৃত্ত করতে গেলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়, এক পর্যায়ে ছোট ভাই বাচ্চু মিয়া বড় ভাই এরশাদ আলীকে বল্লম দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে করে মাধবপুর এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বৃহষ্পতিবার ভোর ৪টার দিকে কতর্ব্যরত চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখন র্পযন্ত এ ঘটনায়  কোন মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন আছে। এ ঘটনার পর থেকেই বাচ্চু মিয়া তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

হামিদুর রহমান,মাধবপুর (হবিগঞ্জ)

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button