আন্তর্জাতিক
মিথ্যা তথ্যের অভিযোগ ট্রাম্পের নির্বাচনী প্রচারণা প্রধান পলের বিরুদ্ধে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারণা প্রধান পল ম্যানাফোর্ট কৌঁসুলিদের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন বলে জানিয়েছে আদালত।
বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার এই বিষয়ক রুল জারি করে যুক্তরাষ্ট্র জেলা আদালতের বিচারপতি অ্যামি বার্মান। এতে বলা হয়, রুশ রাজনৈতিক বিশ্লেষকের সাথে যোগাযোগ থাকার পাশাপাশি আরও দু’টি বিষয়ে মিথ্যে বলেছেন ম্যানাফোর্ট।
এরফলে বিশেষ পরামর্শক রবার্ট মুলারের সাথে চুক্তি লঙ্ঘন করেছেন তিনি। ফলে, তার কঠোর শাস্তি হতে পারে বা তার বিরুদ্ধে পুনরায় অভিযোগ দাখিল করা যেতে পারে। গেলো বছর জালিয়াতি, করচুরি ও অর্থ কেলেঙ্কারিসহ মোট ৮টি অভিযোগে অভিযুক্ত হন পল।
বাংলাটিভি/রাজু



